শক্তিশালী শিমুলবাড়ী কে উড়িয়ে ফাইনালে গেল গোসাইবাড়ী। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ১২৩ রান করে গোসাইবাড়ী। দলের হয়ে একাই লড়েছেন মারকুটে ব্যাটম্যান সুমন। সে ৪৮ রানে অপরাজিত থাকে।এছাড়া সম্পদ ১৯ তোফায়েল ১০ ও বুলু ৯ রান করে।জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভার খেলে ৯৮ রান করে শিমুলবাড়ী। দলে হয়ে রুপম ৩০ রান করে।এই জয় নিয়ে ফাইনালে চলে গেল গোসাইবাড়ী প্রতিপক্ষ কৈয়াগাড়ী।

No comments:
Post a Comment